ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার

মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সড়ক সংস্কার

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে জনসাধারনের ভোগান্তি লাঘব করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী স্পেন প্রবাসী ইউনুস রানার অর্থায়নে উপজেলার পূর্বধৈর গ্রামের মোল্লা বাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণকাজ শুরু করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নাল হোসেন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এখন রাস্তাটি সংস্কার হলে এলাকার জনদুর্ভোগ কমবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুসলেম মিয়া, মোশাররফ মেম্বার, ফিরোজ মিয়া, তৈয়ব আলী, পারভেজ, সাদ্দাম, মনির, শাহ-আলম, ছাত্র নেতা মাসুম, সোহেল মিয়াসহ পূর্বধৈর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক

SBN

SBN

মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সড়ক সংস্কার

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪