ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ

মুরাদনগরে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

মাহফুজুর রহমান, মুরাদনগর, কুমিল্লা

বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়।
এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সিয়ামের নিকটাত্মীয় আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

SBN

SBN

মুরাদনগরে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

আপডেট সময় ১১:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪