ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

মুরাদনগরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন ওরফে মনু বেগ(৫২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খোষঘর গ্রামের মিলন বেগ এর ছেলে।

এর আগে শনিবার ভোর সকালে উপজেলার খোষঘর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের মুরাদনগর থানার একটি হত্যা মামলায় রায়ে ২০২২সালে আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় বাঙ্গরা বাজার থানার এএসআই আল আমিন এর নেতৃত্বে পুলিশ খোষঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে অবশেষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
শনিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

মুরাদনগরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় ০৮:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪