ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের মেঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক তারেক (৩৫) ও রিয়াদ (৪০)।

আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। হতাহতদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেট কার বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হাইওয়ে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ির ভেতরে মোট পাঁচজনকে দেখতে পায়। এরমধ্যে প্রাইভেট কারের চালক তারেককে মৃত অবস্থায় পাই। আর বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে রিয়াদ নামে আরেকজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকারের চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছি। দুর্ঘটনার কারন তদন্ত করে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

SBN

SBN

মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় দুইজন নিহত

আপডেট সময় ০৫:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪