ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল আমলে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে “নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। “নো হেলমেট, নো ফুয়েল’’ কর্মসূচি’র পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করছে।

এ কর্মসূচির অংশ হিসাবে আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। এ কর্মসূচি সফল বাস্তবায়নে পাম্পের আশপাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরএমপি’র ট্রাফিক বিভাগ। গত তিন দিনে হেলমেটবিহীনসহ অন্যান্য অপরাধে মোট ১৭৮ টি যানবাহন মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

এদিকে ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভার করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৯ আগস্ট ২০২৩ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি পালন করে আরএমপি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

আপডেট সময় ০৪:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪