ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

পূর্বাচলে লেক থেকে

রূপগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে অজ্ঞাত এক নারীর(১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পূর্বাচলে কাঞ্চন- কুড়িলবিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ১৭ ই ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।

উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে পুলিশ আরো জানান।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

পূর্বাচলে লেক থেকে

রূপগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪