ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জন জেলে উদ্ধার Logo শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক Logo লালমনিরহাটে বৈষম্যমুলক নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ পরিক্ষা বাতিল চেয়ে মানববন্ধন Logo বুড়িচংয়ে পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর কবজি কেটে দিল প্রেমিক ও তার ভাই Logo সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত Logo মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি Logo বরুড়ায় ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস পালিত Logo বেগমগঞ্জে কবর থেকে বস্তাবন্দি একনলা বন্দুক-পাইপগান উদ্ধার

লাকসামের সায়মন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী সহ গ্রেপ্তার ০২

এ জে সোহেল, কুমিল্লা

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় গত ৩ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টার এর ভিতরে খাটের ওপর সাইমনের মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। তার গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার মৃতদেহ থেকে পচা রক্ত ও পানি বের হচ্ছিল। আলোচিত ও ক্লুলেস মোঃ শাহজাহান ওরফে সাইমন (১৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সাইমনের পিতা আবদুল হান্নান বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এরাকা থেকে প্রধান আসামী আব্দুল ওয়াদুদ ওরফে মানিক (২৪) কে রবিবার ৮ সেপ্টেম্বর ২৪ ইং তারিখে গ্রেফতার করে। পরবর্তীতে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে সাইমনের অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার এবং অপর আসামী মোঃ সানাউল্লাহ (২৪) কে চাঁদপুর রোডের পরানপুর লাকসাম থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করে যে, সানাউল্লাহর সাথে সাইমনের পূর্বের একটি মাদক সেবন নিয়ে ঝগড়া হয়েছিল এবং সাইমন সানাউল্লাহর মোবাইল নিয়ে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতে তারা সাইমনকে হত্যার পরিকল্পনা করে। হত্যাকাণ্ডের দিন তারা সাইমনকে লাকসাম হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে যায়, সেখানে তার মোবাইল, গাড়ীর চাবি চাইলে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে মানিক কাঠের লাঠি দিয়ে সাইমনের মাথায় আঘাত করে এবং সানাউল্লাহ ব্লেড দিয়ে তার গলা কাটে।

গ্রেফতারকৃত মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ

SBN

SBN

লাকসামের সায়মন হত্যার রহস্য উদঘাটন, মূল আসামী সহ গ্রেপ্তার ০২

আপডেট সময় ০৫:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪