ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শাহাদাত হোসেন তার অভিযোগে উল্লেখ করেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক ২০২২-২০২৩ অর্থ বছরের ১% বরাদ্দ হতে গ্রামখিলা মেহের আলী মুন্সী বাড়ি হতে রুহুল আমিন ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণ প্রকল্প দেখিয়ে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেন। অতঃপর উক্ত প্রকল্পে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে তড়িগড়ি করে প্রকল্প কাজ শেষ করেন। কাজের গুণগত মান মোটেও সন্তোষজনক নয় এবং উক্ত প্রকল্প হতে চেয়ারম্যান আঃ রাজ্জাক প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে এলাকার অধিকাংশ লোকজনই অবগত আছেন। এছাড়াও উক্ত চেয়ারম্যান আরও বহু প্রকল্পে অনুরূপভাবে কোটি টাকার উপরে আত্মসাৎ করেন। যা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সামিল ও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাকের বিরুদ্ধে আরও কয়েকটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা এ সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৯:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪