ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

ড্রেজার দিয়ে

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার জরিমানা

মোঃ কামরুজ্জামান সেন্টু

চাঁদপুরের শাহরাস্তিতে ড্রেজার দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে জমির মালিককে অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নুরিংপুর এলাকায় কতিপয় ব্যক্তি ড্রেজার দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করছে মর্মে প্রশাসনের নিকট স্থানীয়রা অভিযোগ করে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ওই সময় নরিংপুর হাকামতা এলাকার জমির মালিক মৃত শরবত আলী ভূঁইয়ার পুত্র আলী এরশাদকে (৫৫) বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক) অপরাধে ১৫ ধারা মোতাবেক ৫০,০০০/= (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন, থানার উপপরিদর্শক (এস আই) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় ফোর্স ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

স্থানীয়রা জানায়, জমির মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে গ্রীন ভিউ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট অবৈধভাবে মাটি বিক্রয় করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

ড্রেজার দিয়ে

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার জরিমানা

আপডেট সময় ০৮:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪