ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

সরাইলে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠলো জেলের মরদেহ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিন পর ভেসে উঠলো নিখোঁজ জেলের মরদেহ। উপজেলার বারপাইকা এলাকায় তিতাস নদে ভেসে জেলে হাবিবের (২২) মরদেহ।

মঙ্গলবার(১৭ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। গত ১৪ নভেম্বর দুপুরে ফসলি জমির মাটি বহনকারী একটি বাল্কহেড নৌকার ইঞ্জিনের ফ্যানে আটকে যাওয়া জাল খুলতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছিল হাবিব। পরে সরাইল ফায়ার সার্ভিসের সহায়তায় ভৈরবের ৪ ডুবুরি ৮-১০ ঘন্টা চেষ্টা চালিয়েও হাবিবের মরদেহ উদ্ধার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর শনিবার দুপুরের উপজেলার অরুয়াইলের বারপাইকা এলাকায় তিতাস নদ ও আশপাশের ফসলি জমির মাটি বহনকারী একটি নৌকার ইঞ্জিনের ফ্যানে মাছের জাল পেঁচিয়ে আটকে যায়। জালটি ছাড়িয়ে দিতে নদীতে মাছ ধরার কাজে ব্যস্ত মো. সামছু মিয়ার ছেলে মো. হাবিব মিয়াকে ৮ হাজার টাকায় ভাড়া করেন নৌকার লোকজন। দুইবার পানির নীচে গিয়ে জাল ছাড়াতে ব্যর্থ হন হাবিব। তৃতীয়বার ডুব দিয়ে হাবিব আর উপরে উঠেননি। দীর্ঘ সময় পর নদীর পানিতে হাবিব নিখোঁজের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে।

পরের দিন ১৫ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ আহমেদের নেতৃত্বে ৪ ডুবুরিসহ ১০ সদস্য প্রায় ৮-১০ ঘন্টা চেষ্টা চালিয়েও হাবিবের মরদেহ উদ্ধার করতে পারেননি।

তিনদিন পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১/২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভেসে উঠেছে হাবিবের মরদেহ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান হাবিবের মরদেহ ভেসে উঠার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

সরাইলে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠলো জেলের মরদেহ

আপডেট সময় ০৬:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪