ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো.কাওসার, রাঙ্গামাটি

দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পায়তারা ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফিশারি ঘাট জামে মসজিদ ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা সাদ পন্থীদের আওয়ামী দোসর উল্লেখ করে বলেন তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। অচিরেই সাদ পন্থীদের সকল কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দেশের আলেম সমাজ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এছাড়া রাঙামাটির পাবলিক হেলথ জামে মসজিদে সাদ পন্থীদের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজী শরীয়তুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় ওলামায়ে কেরাম গণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪