ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের Logo কয়রায় অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার : হরিণের মাংসসহ শিকারি আটক Logo ঝিনাইদহে তালা ভেঙে জুয়েলারি দোকানের সাফ ৩৩ লক্ষ টাকার সোনার গহনা লুট Logo কালীগঞ্জে রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ Logo টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক; নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার Logo চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যা ; স্বামী আটক Logo ইইউর জরিমানায় ক্ষুব্ধ ইলন মাস্ক Logo চীনের বিভিন্ন অঞ্চলে ‘তুষার ছুটি’: ভ্রমণ চাহিদায় তীব্র উত্থান Logo রণাঙ্গনের বিজয়গাথা: ৮ ডিসেম্বর—মুক্তির সোপানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বহু জনপদ Logo চান্দিনা পৌরসভার জন্ম নিবন্ধনে প্রায়ই বন্ধ থাকে সার্ভার, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার

সাবেক সংরক্ষিত মহিলা এমপি শিউলি আজাদ ৮দিনের রিমান্ডে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেন। রাতেই তাকে সরাইল থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।

সোমবার (৭ অক্টোবর) উম্মে ফাতেমা নাজমা বেগম কে আদালতে প্রেরণ করা হয়। আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়, আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, উম্মে ফাতেমা নাজমা বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭অক্টোবর) দুপুর ১২ টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য: গত ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা করা হয়। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামলার ৪ নং আসামী হিসেবে শিউলি আজাদ এমপিকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

SBN

SBN

হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার

সাবেক সংরক্ষিত মহিলা এমপি শিউলি আজাদ ৮দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪