ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত Logo মালদ্বীপে যুব নেতা আহমেদ কামালের মৃত্যুতে প্রবাসীদের দোয়া মাহফিল Logo জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ সাবেক এমপি আখতারুজ্জামান রঞ্জন Logo উত্তরা গ্রীন টি ফ্যাক্টরি পুনরুদ্ধার: সন্ত্রাসীদের হামলার শঙ্কায় সিইও, নিরব ভূমিকায় পুলিশ Logo আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান (ভিডিও) Logo স্বপ্নভঙ্গের প্রতিচ্ছবি: বাংলাদেশ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা Logo ঢাকার উপকণ্ঠে মুক্তিবাহিনী, আত্মসমর্পণের প্রস্তুতি শুরু রাজধানী ঘেরাও, হানাদারদের শেষ আশা নিভে যাওয়ার দিন Logo মতলব দক্ষিণে দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত Logo লাকসামে বিএনপির মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo বৈশ্বিক মন্থরতাকে পেছনে ফেলে স্থির অগ্রযাত্রায় চীনের অর্থনীতি

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি 

ধর্মপাশায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনেই শিশু। সোমবার রাত সাড়ে ১২টার উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই পরিবারের বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমোতে যান। রাত সাড়ে ১২টায় ধোয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। এরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), চার শিশু সন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

আজ মঙ্গলবার সকাল আটটায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছান।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানালেন, ভোরে রওয়ানা দিয়ে ওখানে পৌঁছান তারা। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায় নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের ঘটনার সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

SBN

SBN

সুনামগঞ্জে আশ্রয়কেন্দ্রে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৪২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪