ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

আম্পায়ারের সঙ্গে অসদাচরণ : সাকিবের-সোহান-এনামুলের জরিমানা

ডেস্ক রিপোর্টঃ মঙ্গলবার রংপুর-বরিশাল ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে জরিমানার মুখে পড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এছাড়া আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়ায় এনামুল হক বিজয়কেও করা হয়েছে জরিমানা।

জরিমানা হিসেবে সাকিব, সোহান এবং বিজয়ের ম্যাচের পারিশ্রমিক থেকে ১৫ শতাংশ করে কেটে নেওয়া হবে। সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন এই তিন খেলোয়াড়। তবে শুনানির প্রয়োজন পড়েনি। কারণ সকলেই মেনে নিয়েছেন মাঠে তাদের আচরণ ঠিক ছিল না।

জানা গেছে, খেলা শেষে ম্যাচ রেফারির পাঠানো সিওসি ফর্মে (কোড অব কনডাক্ট ভঙ্গের ফর্ম) স্বীকারোক্তিমূলক সই করায় খুব বড় শাস্তি পেতে হয়নি কাউকে। মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলে দুই অধিনায়ককেই জরিমানা করেছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ।

এর আগে দিনের শুরুতে সাকিবের হঠাৎ মাঠে প্রবেশ করা সম্পর্কে দলটির পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছিলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

আম্পায়ারের সঙ্গে অসদাচরণ : সাকিবের-সোহান-এনামুলের জরিমানা

আপডেট সময় ০৫:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩