ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে : রাজী ফখরুল এমপি

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে। আজকের যুব-সমাজ হবে আগামী স্মার্ট বাংলাদেশের কা-ারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। বর্তমানে ছেলে-মেয়েরা মাদক ছাড়াও অনলাইন গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। এসব আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে এবং মাদক প্রতিরোধে সমাজের সকল পর্যায়ের ব্যাক্তিদেরকে এগিয়ে আসতে হবে।

কুমিল্লার দেবিদ্বারে যুব সমাজের আয়োজনে বড় শালঘর ইউ এম আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকালে ডাবল ফ্রীজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এই বক্তব্য তুলে ধরেন।

বড়শালঘর ইউপির চেয়ারম্যান হাজী আবদুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. ফখরুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, জেলা পরিষদ সদস্য ভিপি বাবুল হোসেন রাজু, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজান, বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ, এডভোকেট মাজহারুল হক মামুন।

উক্ত খেলায় বাফুফে রেফারী ভিপি ময়নাল হোসেনএর পরিচালনায় নূরপুর একাদশ ৩-১ গোলে পৈরাংকুল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে : রাজী ফখরুল এমপি

আপডেট সময় ১১:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩