ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজ

মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের মূল সফর ভারতের কলকাতায়। তাকে আনার উদ্যোগটাও সেখানকার পৃষ্ঠপোষকদের। তবে নিজের ইচ্ছায়ই বাংলাদেশে আসছেন মার্টিনেজ। রাজধানীতে মোট ১১ ঘণ্টা থাকবেন আর্জেন্টাইন গোলরক্ষক।১১ ঘণ্টা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মার্টিনেজ। ক্রিড়াপ্রেমী প্রধানমন্ত্রী সোমবার দুপুর ২টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজের সঙ্গে। রোববার এই তথ্য জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কাছ থেকে।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে যাবেন মার্টিনেজ। ফান্ডেডনেক্সট ডিজিটাল বিজনেস গ্রুপ নেক্সট ভেঞ্চারের একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশে মার্টিনেজের আগমনের স্পন্সর। ফান্ডেডনেক্সটের কার্যালয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটাবেন মার্টিনেজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্টিনেজ

আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩