ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোস্তাক আহমেদ খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা কাপ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি ও ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আয়োজিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটি’র প্রধান উপদেষ্টা আ. ফ. ম কাউসার এমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।

বিশেষ অতিথি ছিলেন, গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি বিশ^জিৎ পাল বাবু, প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক মুজিবুর রহমান খান, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সভাপতি করবী চক্রবর্তী, সাধারন সম্পাদক সঞ্জয় দাস। সুষ্মিতা সাহার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলো বাংলাদেশে স্পোর্টস সোসাইটির সাধারন সম্পাদক শিশির সিকদার।

ব্যাডমিন্টন খেলায় এককে রূপালী চ্যাম্পিয়ন, অনিতা রানার আপ হন। দ্বৈতে রূপালী ও নন্দিনি চ্যাম্পিয়ন এবং জান্নাত ও লিটা রানার আপ হন। এককে ম্যান অব দ্যা ম্যাচ রূপালী ও দ্বৈতে জান্নাত। অতিথিরা খেলোয়াড়দের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, খেলো স্পোর্টস সোসাইটি নারীদের নিয়ে ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার মতো যেসব আয়োজন করছে সত্যিই প্রশংসনীয়। নারীদেরকে এগিয়ে নিতে হলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। নারীরা এখন সমানতালে এগিয়ে চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২