ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

সালাউদ্দিন-সোহাগদের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

মোঃ শহিদুল ইসলাম শাহীন,
ভ্রাম্যমাণ প্রতিনিধি, ঢাকা মহানগর:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টালমাটাল অবস্থা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। এ অবস্থা আরো বাড়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির বিষয়টি ফাঁস হওয়ার পর। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আজ রোববার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব ড. মহিউদ্দীন আহমেদ, এনবিআর চেয়ারম্যান ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্টদের বিবাদী করে রিট দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। কাজী সালাহউদ্দিন, সালাম মুর্শেদী এবং আবু নাঈম সোহাগকে আইনের আওতায় এনে ফুটবলকে বাঁচাতে মূলত এই রিটটি করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে সালাউদ্দিনের পদত্যাগ চান এদেশের ফুটবল প্রেমীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

সালাউদ্দিন-সোহাগদের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট সময় ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩