ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি Logo প্রধানমন্ত্রীর চাঁদপুরের সফরসূচিতে হাজীগঞ্জের জনসভা বাতিল করে বরুড়ার পথসভা চুড়ান্ত Logo কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডেকে ২ লাখ টাকা জরিমানা Logo শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা পুনরায় বাধ্যতামূলক করা হোক Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ

১০ উইকেটের জয়ে সিরিজ টাইগারদের

গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সেই সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। একটু দীর্ঘই হয়েছে বৈকি! বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা। আজ সিলেটে ১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তামিমের দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছিল ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার তরুণ পেসার হাসান মাহমুদ। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। জবাবে তামিম-লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ দশমিক ১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নির্ভার ছিল বাংলাদেশ। যার ছাপ দেখা গেছে তাদের ব্যাটিংয়েও। সিরিজজুড়ে রান খরায় ভুগতে থাকা তামিম ইকবাল এদিন ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ইতিবাচক শুরুর বার্তা দেন। অপর প্রান্তে লিটন দাসও দুর্দান্ত শুরু পান। এই ওপেনারও চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন।

দুই ওপেনারের ব্যাটে ৭ ওভারের আগেই দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। একই গতিতে শতকও পেরোয় টাইগাররা। এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম। ১৩ ওভার ১ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১০২ রানের অবিছিন্ন জুটিতে ৪১ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। আর লিটন অপরাজিত থেকেছেন ৫০ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২৮.১ ওভারে ১০১ (ডোহেনি ৮, স্টার্লিং ৭, বালবার্নি ৬, টেক্টর ০, টাকার ২৮, ক্যাম্পার ৩৬, ডকরেল ০, ম্যাকব্রাইন ১, অ্যাডায়ার ৩, হিউম ৩, হামফ্রেজ ৮*; হাসান ৮.১-১-৩২-৫, তাসকিন ১০-১-২৬-৩, ইবাদত ৬-০-২৯-২, নাসুম ৩-০-১১-০, মিরাজ ১-০-৩-০)

বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০২/০ (তামিম ৪১*, লিটন ৫০*; অ্যাডায়ার ৩-০-২৯-০, হিউম ৩-০-১৫-০, হামফ্রেজ ৪-০-৩৬-০, ক্যাম্পার ৩.১-১-২১-০)

ম্যাচসেরা: হাসান মাহমুদ

ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জানালার গ্রীল কেটে দোকানে চুরি

১০ উইকেটের জয়ে সিরিজ টাইগারদের

আপডেট সময় ১২:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩