ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু Logo বুড়িচংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত Logo নিকলীতে ইয়াবা ও নগদ টাকা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo জনগণের কথা তুলে ধরতে নিরপেক্ষ সাংবাদিকতার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের Logo প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছেন এনসিপি Logo পাথরঘাটায় জেলেদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ Logo শ্রীবরদীতে ইয়াবা হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo নাটোরে তিনটি বাসে আগুন Logo চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান Logo পোস্তগোলায় হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন

পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু

মোঃ রিপন হোসেন পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলম ফিটার (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১১ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলম ফিটার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ধলু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে হাড়িটানা গ্রামের আলম ফিটারের বাড়ির সামনে জমির সীমানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলম ফিটার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় প্রতিপক্ষ হিসেবে আল-আমিন (৩৫), ইলিয়াস (৩০), বেলায়েত, সাইফুল ও ইব্রাহিমসহ কয়েকজনের নাম জানা গেছে।

পাথরঘাটা ডিএসবি সূত্র জানায়, ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু

পাথরঘাটায় জমির সীমানা বিরোধে সংঘর্ষে আহত আলম ফিটারের মৃত্যু

আপডেট সময় ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬