মুক্তির লড়াই

মশিউর আনন্দ

মশিউর আনন্দ

আন্তর্জাতিক ডেস্ক ইনচার্জ


চীন-মার্কিন জনগণের বন্ধুত্বে সাংস্কৃতিক বিনিময়ের ওপর ফেং লি ইউয়ানের গুরুত্ব

চীনের ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় এশীয় শিল্পকলা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই ফার্স্ট লেডি পিকক হলসহ একাধিক প্রদর্শনী হল পরিদর্শন করেন। এ সময় ফেং লি ইউয়ান সাম্প্রতিক বছরগুলোতে চীনকে একাধিকবার সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার লক্ষ্যে চীন ও যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক আদান-প্রদান ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে। পরিদর্শনের পর ফেং লি ইউয়ান ও মেলানিয়া ট্রাম্প মার্কিন কিশোর-কিশোরীদের কোরাস গান শোনেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় মেতে ওঠেন। সূত্র: ছাই, আলিম, আনন্দি, চায়না মিডিয়া গ্রুপ।

চীন-মার্কিন জনগণের বন্ধুত্বে সাংস্কৃতিক বিনিময়ের ওপর ফেং লি ইউয়ানের গুরুত্ব