ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মোঃ মাঈন উদ্দিন মুন্সী

মোঃ মাঈন উদ্দিন মুন্সী

চাঁদপুর জেলা প্রতিনিধি


চাঁদপুরে জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উদযাপিত

শুক্রবার (১৭ এপ্রিল) চাঁদপুর প্রেস ক্লাবে জাগরণ সাংস্কৃতিক  তৃতীয় বাঁশি, চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। [TECHTARANGA-POST:3810]এছাড়া উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব শরীফ চৌধুরী, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এডভোকেট নুরুল হক কমল।সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী রেজিস্টার ও সমাজসেবক ডাক্তার মোবারক হোসেন চৌধুরী।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাঁশি উৎসবের উদ্যোক্তা জাগরণ সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাসুদ রানা ও সাংবাদিক আশিক খান। বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭ জন বাঁশি শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানটিতে।অনুষ্ঠানটির প্রথম পর্বে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। অনুষ্ঠানটিতে চমৎকার রূপে চিত্রাংকন, বাশির সুর এবং নিত্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। প্রত্যেক অতিথিবৃন্দ অনুষ্ঠানটিতে প্রশংসা ও মনমুগ্ধকর ভাষায় বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করে  সমাপ্তি ঘোষনা করেন। 

চাঁদপুরে জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উদযাপিত