ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

মো: নাজমুল হোসেন ইমন

মো: নাজমুল হোসেন ইমন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম


চট্টগ্রাম বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ

​চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নির্বাচনের ব্যস্ততার সুযোগ নিয়ে রাজস্ব ফাঁকি ও পণ্য পাচারের একটি বড় চেষ্টা নসাৎ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দুবাই ও শারজাহ থেকে আসা পৃথক দুটি ফ্লাইটের চার যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়।বিমানবন্দর সূত্র জানায়, রাত ৮:৪৫ থেকে ৮:৫৫ মিনিটের মধ্যে এনএসআই (NSI), কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এই বিশেষ অভিযান চালায়। তল্লাশিতে শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট (G9-520) এবং দুবাই থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (BS-344)-এর চার যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩২০ কার্টুন মন্ড (Mond) সিগারেট এবং ৫২০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।[TECHTARANGA-POST:3005]​আটককৃত পণ্য বহনে জড়িত চার যাত্রী হলেন:জিয়াউল হক (ছাগলনাইয়া, ফেনী) – শারজাহ থেকে আগত। দোলন শীল (রাউজান, চট্টগ্রাম) – শারজাহ থেকে আগত। শহীদ উল্লাহ (ছাগলনাইয়া, ফেনী) – শারজাহ থেকে আগত। শফিউর রহমান (ফেনী সদর, ফেনী) – দুবাই থেকে আগত।জব্দকৃত ৩২০ কার্টুন সিগারেট থেকে আনুমানিক ৬ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের চালানটি 'ডিপার্টমেন্টাল মেমোরান্ডা' (DM) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।​অভিযুক্ত চার যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।[TECHTARANGA-POST:3004]শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বর্তমানে জাতীয় নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করে একদল অসাধু চক্র আমদানি নিষিদ্ধ পণ্য অনুপ্রবেশ ও বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। তবে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও বিমানবন্দর কর্তৃপক্ষের নিবিড় নজরদারির কারণে এই অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। জনস্বার্থে এবং দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ