বরুড়ায় ডাব খাওয়াকে কেন্দ্র করে রাকিব হত্যার প্রধান আসামি ছোটন (১৬) কে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার মামলা নং-১৬, তারিখ ০৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩০২/৩৪ পেনাল কোডের ১ নম্বর আসামি ফারহান ইসলাম ছোটন দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার জুরাইন এলাকা থেকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ছোটন বরুড়া পৌরসভার দেওড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মোরশেদা আক্তার লিপি।[TECHTARANGA-POST:6225]উল্লেখ্য, ডাব খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছোটন ডাব কাটার ছেনি দিয়ে রাকিবকে কুপিয়ে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহত রাকিবের পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য আসামীদের কেও গ্রেফতার করার চেষ্টা চলছে।