বরুড়ায় ইলাশপুর - আরিফপুর ও সুরিচৌ - জয়নগর সড়কের বেহাল দশা
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের ইলাশপুর - আরিফপুর ও সুরিচৌ - জয়নগর সড়কে কাঁদা পানিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। ৫ নং ওয়ার্ড খোশবাস উচ্চবিদ্যালয় এন্ড কলেজ থেকে ইলাশপুর হয়ে আরিফ পুর যাওয়ার সড়কটি পাকা করন হলেও বসত বাড়ী থেকে রাস্তা নিচু হওয়ার কারনে বর্ষার পানিতে রাস্তায় গর্ত হয়ে লোকজন চলাচলে অসুবিধা হয়ে যায়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেনের বাড়ি থেকে সাংবাদিক ইউনুস এর বাড়ি পর্যন্ত আনুমানিক ২০০ গজ রাস্তা বর্ষায় কাদা গর্ত হয়ে পানি জমে যাওয়ার কারনে শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়িক, চাকুরিজীবি সহ সাধারণ মানুষের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা জনপ্রতিনিধি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে এলাকাবাসীর জোর দাবি উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমিয়ে হাজার হাজার মানুষের চলাচল উপযোগী করার জন্য।[TECHTARANGA-POST:6532]এদিকে উপজেলার ৪ নং খোশবাস দক্ষিণ ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড জয়নগর গ্রামের ছবিগুলো দেখলেই বুঝতে পরবেন সুরিচৌ থেকে জয়নগর সড়কের বর্তমান করুণ অবস্থা স্পষ্ট বোঝা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির সংস্কারকাজ শুরু হলেও অজানা কারণে তা হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন আরও বেড়ে চলেছে।এই সড়কটি পাঁচটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। বিকল্প কোনো কার্যকর রাস্তা না থাকায় প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়নগর উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। রাস্তার এমন বেহাল অবস্থার কারণে তাদের স্কুলে যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে দ্রুত এই সড়কের সংস্কারকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।মানুষের স্বার্থে, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে এই সমস্যার দ্রুত সমাধান এলাকাবাসীর দাবি ।