সলিল ঝরিবে বলে
চাতক লুটায়ে পড়ে,
চাতকের ন্যায় চাহিবা তোমারে
এ ভূবণে কেইবা পারে ?
এই হাত তো মাটির হাত,
এই আঙুলও তো মাটির,
জল লাগিলে, কাদায় কাদায়
কেইবা পাঁক হইতে পারে?
মনের যাতনাগুলি,
বের হয়ে কবাট গুলি,
স্নান করে ধারা জলে অবিরাম
কেইবা বলিবার পারে প্রকাশে?
তবে, ঝরো বারি, ঝরো
আমৃত্যু ঝরিয়া পড়ো,
আমি জাতিস্মর বন্ধু নিয়া
মিশিবো তোমার মেঘাকাশে।

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
সলিল ঝরিবে বলে
চাতক লুটায়ে পড়ে,
চাতকের ন্যায় চাহিবা তোমারে
এ ভূবণে কেইবা পারে ?
এই হাত তো মাটির হাত,
এই আঙুলও তো মাটির,
জল লাগিলে, কাদায় কাদায়
কেইবা পাঁক হইতে পারে?
মনের যাতনাগুলি,
বের হয়ে কবাট গুলি,
স্নান করে ধারা জলে অবিরাম
কেইবা বলিবার পারে প্রকাশে?
তবে, ঝরো বারি, ঝরো
আমৃত্যু ঝরিয়া পড়ো,
আমি জাতিস্মর বন্ধু নিয়া
মিশিবো তোমার মেঘাকাশে।

আপনার মতামত লিখুন