ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. হারিছ মিয়া (৪৩)।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত মো. হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সকাল প্রায় ৬টার দিকে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং পরে পুকুর থেকে মরদেহ তুলে পুলিশকে জানানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্ত চলজে, থানা পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করেছে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. হারিছ মিয়া (৪৩)।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত পরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত মো. হারিছ মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সকাল প্রায় ৬টার দিকে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং পরে পুকুর থেকে মরদেহ তুলে পুলিশকে জানানো হয়।

আপনার মতামত লিখুন