ঢাকা   রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

নিম্ন আয়ের সহকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিম্ন আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। হাড়কাঁপানো এই শীতে নিম্ন আয়ের সহকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন তিনি।

গতকাল বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন ‘চাঁদের আলো’র নায়িকা।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্ন, পলি, সনি রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তি বলেন, ‘‘আমাদের কিছু সহকর্মী নিম্ন আয়ের। আগের মতো তাদের কাজ নেই। ইন্ডাস্ট্রির অবস্থাও সেভাবে ভালো না। যে কারণে কারোই এখন কাজ নেই। এমন অবস্থায় তাদের এই শীতে অসুবিধা হচ্ছে। যে কারণে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা দুই ঈদে উপহার দেই। এটা তেমনই উপহার। সহকর্মীদের জন্য শীত বস্ত্র উপহার।’’ব্যতিক্রম একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘আরেকটি বিষয় জানাতে চাই যে, নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি বড় একটি উদ্যোগ নিয়েছি, সেটা এখনই বলব না। সবকিছু প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। যে উদ্যোগটি নিয়ে কাজ করছি এটা তাদের দীর্ঘদিনের দাবি।’’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার  জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। 

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

নিম্ন আয়ের সহকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন মুক্তি

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিম্ন আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। হাড়কাঁপানো এই শীতে নিম্ন আয়ের সহকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন তিনি।

গতকাল বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন ‘চাঁদের আলো’র নায়িকা।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্ন, পলি, সনি রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তি বলেন, ‘‘আমাদের কিছু সহকর্মী নিম্ন আয়ের। আগের মতো তাদের কাজ নেই। ইন্ডাস্ট্রির অবস্থাও সেভাবে ভালো না। যে কারণে কারোই এখন কাজ নেই। এমন অবস্থায় তাদের এই শীতে অসুবিধা হচ্ছে। যে কারণে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা দুই ঈদে উপহার দেই। এটা তেমনই উপহার। সহকর্মীদের জন্য শীত বস্ত্র উপহার।’’ব্যতিক্রম একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘আরেকটি বিষয় জানাতে চাই যে, নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি বড় একটি উদ্যোগ নিয়েছি, সেটা এখনই বলব না। সবকিছু প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। যে উদ্যোগটি নিয়ে কাজ করছি এটা তাদের দীর্ঘদিনের দাবি।’’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার  জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের। 

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত