ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

জ্বালানি খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সহযোগিতা বাড়ানোর আলোচনা

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় আসে।

ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহ ব্যবস্থায় মার্কিন জ্বালানি প্রযুক্তি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

বৈঠকে টেকসই জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। উভয় পক্ষই জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জ্বালানি উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় আসে।

ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং এলএনজি ও এলপিজি সরবরাহ ব্যবস্থায় মার্কিন জ্বালানি প্রযুক্তি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

বৈঠকে টেকসই জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে। উভয় পক্ষই জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত