ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

জননিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশই আজ অপমানের শিকার

জনগণের জানমাল রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের এমন অপমানজনক অবস্থায় দেখার ঘটনা দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) একটি ঘরের ভেতরে আটকে রেখে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্থানীয় একটি ঘটনার জেরে প্রভাবশালী মহলের চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। 

সচেতন মহলের মতে, এটি শুধু দুই পুলিশ কর্মকর্তাকে হেনস্তা নয়, বরং পুরো পুলিশ বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জননিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশই আজ অপমানের শিকার

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

জনগণের জানমাল রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের এমন অপমানজনক অবস্থায় দেখার ঘটনা দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) একটি ঘরের ভেতরে আটকে রেখে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। স্থানীয় একটি ঘটনার জেরে প্রভাবশালী মহলের চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। 

সচেতন মহলের মতে, এটি শুধু দুই পুলিশ কর্মকর্তাকে হেনস্তা নয়, বরং পুরো পুলিশ বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করার শামিল। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত