চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং ২৭ জানুয়ারি বেইজিংয়ে সেনেগালের জাতীয় পরিষদের স্পিকার ম্যালিক এনদিয়ায়ের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাত্কালে হান চেং বলেন, সেনেগাল আফ্রিকায় চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে যথাক্রমে চীন সফরের সময় প্রেসিডেন্ট বাসিরৌ দিওমায়ে ফায়ে এবং প্রধানমন্ত্রী ওসমানে সোনকোর সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং, নতুন উন্নয়ন অর্জনে চীন ও সেনেগালের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের নির্দেশনা দিয়েছেন। তাইওয়ান, মানবাধিকার এবং সিনচিয়াংসহ নানা বিষয়ে সেনেগালের বোঝাপড়া এবং সমর্থনের জন্য চীন অত্যন্ত কৃতজ্ঞ এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করতে, জনগণের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে, উন্নয়ন কৌশলগুলোর সমন্বয় বৃদ্ধি করতে, জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধি করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে সেনেগালের সাথে কাজ করতে ইচ্ছুক চীন। নদিয়ায় বলেছেন যে, সেনেগাল দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। সেনেগাল প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চারটি বৈশ্বিক উদ্যোগের উচ্চ প্রশংসা করে এবং চীন-আফ্রিকা সম্পর্কের উন্নয়নকে যৌথভাবে প্রচার করে, অবকাঠামো এবং স্মার্ট পরিবহনসহ নানা ক্ষেত্রে চীনের সাথে বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন