ঢাকা   রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস কক্ষে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারী) রাতে কুমিল্লা-৭ চান্দিনা আসনের বাড়েরা বাজারে ‘কলস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী অফিসে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ওই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় সরকারি জায়গা দখল করে ওই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় গড়ে তোলায় বাড়েরা বাজারের ওই কার্যালয়টি ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- সরকারি জায়গা দখল করে নির্বাচনী কার্যালয় গড়ে তোলার পর আমরা কয়েকবার সতর্ক করেছি। কিন্তু প্রার্থীর পক্ষের লোকজন সেগুলো কর্ণপাত না করায় আমরা অভিযান চালিয়ে ওই কার্যালয় ভেঙে দিয়েছি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি নেত্রীর ছবি সম্বলিত ব্যানার থাকায় জরিমানা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস কক্ষে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারী) রাতে কুমিল্লা-৭ চান্দিনা আসনের বাড়েরা বাজারে ‘কলস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এর নির্বাচনী অফিসে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ওই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় সরকারি জায়গা দখল করে ওই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় গড়ে তোলায় বাড়েরা বাজারের ওই কার্যালয়টি ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- সরকারি জায়গা দখল করে নির্বাচনী কার্যালয় গড়ে তোলার পর আমরা কয়েকবার সতর্ক করেছি। কিন্তু প্রার্থীর পক্ষের লোকজন সেগুলো কর্ণপাত না করায় আমরা অভিযান চালিয়ে ওই কার্যালয় ভেঙে দিয়েছি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপি নেত্রীর ছবি সম্বলিত ব্যানার থাকায় জরিমানা করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত