পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে একটি বিদ্যালয় কেন্দ্রের আশপাশ এলাকা থেকে বিপুল পরিমাণ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০)। তিনি নিজেকে কলাপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বিএনপির নেতা হিসেবে উল্লেখ করা হলেও তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি স্বেচ্ছাসেবক দলের পদধারী হিসেবে পরিচয় দিয়েছেন। এদিকে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে, এ ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন