ঝিনাইদহে এক কৃষকের ১০ শতক জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পবহাটি গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের মাঠে তিনি এক একর জমিতে তামাক আবাদ করেছেন। গেলো রাতে কে বা কারা তার ওই এক একর জমির মধ্যে দুই স্থানে ১০ শতক জমির তামাক কেটে দিয়েছে। সকালে স্থানীয় কৃষকেরা খবর দিলে মাঠে এসে দেখতে পান তার তামাক ক্ষেত কাটা।
সামাজিক বিরোধের জের ধরে তার প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এতে কৃষক সিদ্দিকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঝিনাইদহে এক কৃষকের ১০ শতক জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পবহাটি গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের মাঠে তিনি এক একর জমিতে তামাক আবাদ করেছেন। গেলো রাতে কে বা কারা তার ওই এক একর জমির মধ্যে দুই স্থানে ১০ শতক জমির তামাক কেটে দিয়েছে। সকালে স্থানীয় কৃষকেরা খবর দিলে মাঠে এসে দেখতে পান তার তামাক ক্ষেত কাটা।
সামাজিক বিরোধের জের ধরে তার প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। এতে কৃষক সিদ্দিকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।

আপনার মতামত লিখুন