ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোয়াজ্জেম হোসেন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এর সহকারী একান্ত সচিব হলেন  মোয়াজ্জেম হোসেন (কল্লোল)।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)  যতদিন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পদ অলংকৃত করবেন অথবা মোয়াজ্জেম হোসেন (কল্লোল)কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

মোয়াজ্জেম হোসেন (কল্লোল) দীর্ঘদিন ধরে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক পিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে তার সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন।

এক সময় শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা কল্লোল তাঁর মার্জিত আচরণ, বিনয়ী স্বভাব ও মানুষের প্রতি আন্তরিকতার জন্য বরুড়াবাসীর কাছে সুপরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় বরুড়ার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে কল্লোল নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং মন্ত্রীর দপ্তরের কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোয়াজ্জেম হোসেন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এর সহকারী একান্ত সচিব হলেন  মোয়াজ্জেম হোসেন (কল্লোল)।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)  যতদিন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পদ অলংকৃত করবেন অথবা মোয়াজ্জেম হোসেন (কল্লোল)কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

মোয়াজ্জেম হোসেন (কল্লোল) দীর্ঘদিন ধরে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক পিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে তার সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন।

এক সময় শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা কল্লোল তাঁর মার্জিত আচরণ, বিনয়ী স্বভাব ও মানুষের প্রতি আন্তরিকতার জন্য বরুড়াবাসীর কাছে সুপরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় বরুড়ার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে কল্লোল নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং মন্ত্রীর দপ্তরের কার্যক্রম আরও গতিশীল হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত