ঢাকা   শনিবার, ১৪ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ করল তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ

পবিত্র মাহে রমজানকে ঘিরে দেবিদ্বারের তালতলায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ। মানবিক এই উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল ১ কেজি খেজুর, ২ কেজি করে ছোলা, ডাল, বেসন ও মুড়ি; সঙ্গে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি ও ট্যাং—যাতে একটি পরিবার নির্বিঘ্নে ইফতার প্রস্তুত করতে পারে।

২০২৪ সালে একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি অল্প সময়েই নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আস্থা অর্জন করেছে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা, বাসস্থান সংস্কার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে তারা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী সুমন বলেন,

“কিছু তরুণ সমাজসেবীদের সঙ্গে নিয়ে আমরা গ্রামের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।”

মানবতার কল্যাণে সেবার ব্রত নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘের মানবিক কর্মযজ্ঞ—স্বপ্ন একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তোলা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ মার্চ ২০২৬

অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ করল তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানকে ঘিরে দেবিদ্বারের তালতলায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ। মানবিক এই উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল ১ কেজি খেজুর, ২ কেজি করে ছোলা, ডাল, বেসন ও মুড়ি; সঙ্গে সয়াবিন তেল, পেঁয়াজ, চিনি ও ট্যাং—যাতে একটি পরিবার নির্বিঘ্নে ইফতার প্রস্তুত করতে পারে।

২০২৪ সালে একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি অল্প সময়েই নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আস্থা অর্জন করেছে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা, বাসস্থান সংস্কার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে তারা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী সুমন বলেন,

“কিছু তরুণ সমাজসেবীদের সঙ্গে নিয়ে আমরা গ্রামের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।”

মানবতার কল্যাণে সেবার ব্রত নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘের মানবিক কর্মযজ্ঞ—স্বপ্ন একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তোলা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত