চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে ৩ মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু'র ৬টি ব্যাটারি জব্দ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতিনারায়ণপুর গ্রামে এ অভিযান করা হয়।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় তিনটি পৃথক মামলায় ৩ মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু'র ৬টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলায় কর্মরত আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন