ঢাকা   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে ২ মাদকসেবীর অর্থ ও কারাদণ্ড

শাহরাস্তিতে ২ মাদকসেবীর অর্থ ও কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে ২ মাদকসেবীর অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নের কুরকামতা-নাহারা সড়কের জাহানারা মার্কেট সংলগ্ন এলাকায় মাদক সেবনরত অবস্থায় ২ যুবককে স্থানীয়রা আটক করে। স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) আতোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের মাদক সেবনের সরঞ্জামাদি সহ হেফাজতে নেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদক সেবনের দায়ে মোঃ কবির হোসেন (১৯) ও মোঃ হৃদয়কে (১৯) ১০০ টাকা করে অর্থদন্ড এবং ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডিত কবির হোসেন ওই ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আবুল কাশেমের ও মোঃ হৃদয় কুরকামতা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শাহরাস্তিতে ২ মাদকসেবীর অর্থ ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ২ মাদকসেবীর অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নের কুরকামতা-নাহারা সড়কের জাহানারা মার্কেট সংলগ্ন এলাকায় মাদক সেবনরত অবস্থায় ২ যুবককে স্থানীয়রা আটক করে। স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) আতোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের মাদক সেবনের সরঞ্জামাদি সহ হেফাজতে নেন। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদক সেবনের দায়ে মোঃ কবির হোসেন (১৯) ও মোঃ হৃদয়কে (১৯) ১০০ টাকা করে অর্থদন্ড এবং ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডিত কবির হোসেন ওই ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আবুল কাশেমের ও মোঃ হৃদয় কুরকামতা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত