কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার দিন রাতে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিদিন দিবাগত রাত ১১:০০টা থেকে ভোর ০৩:০০টা পর্যন্ত। কাজ চলাকালীন প্রয়োজন অনুযায়ী 'পতেঙ্গা থেকে আনোয়ারা' অথবা 'আনোয়ারা থেকে পতেঙ্গা' টিউবে ট্রাফিক ডাইভারসন করা হবে। অর্থাৎ, একটি টিউব বন্ধ রেখে অন্যটি দিয়ে নিয়ন্ত্রিতভাবে গাড়ি পারাপার করা হতে পারে।
ট্রাফিকের চাপের ওপর ভিত্তি করে টানেলের উভয় মুখে যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। টানেলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে এই রুটিন মেইনটেন্যান্স কাজে যাত্রী ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন