চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে ইফতারের পর প্রকাশ্যে গুলি করে আব্দুল মজিদ (৫৫) নামে এক যুবদলকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মুনাফের ছেলে। তিনি পেশায় একজন ঘটক ছিলেন এবং স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মজিদ। এ সময় তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় জানান, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে আব্দুল মজিদের তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে তাকে গুলি করা হয়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, একটি বিষয় নিয়ে গত দুদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় একই ইস্যুতে পুনরায় বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
নিহতের ভাই মো. আনোয়ার জানান, আব্দুল মজিদ সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর অনুসারী ছিলেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলার কারণে তিনি এলাকাছাড়া ছিলেন। সরকার পরিবর্তনের পর এলাকায় ফিরে অলিমিয়াহাট বাজারের ইজারা নেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন