ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

বান্দরবানে আগুনে পুড়েছে দোকান-বসতঘর

বান্দরবানে আগুনে পুড়েছে দোকান-বসতঘর

বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়েছে কয়েকটি দোকান ও বসতঘর। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে পাচটার দিকে শহরের উজানীপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরবেলায় হঠাৎ উজানী পাড়ার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে৷ এতে আগুনে ৪টি দোকান এবং পাশ্ববর্তী ৪টি বসতঘর'সহ আশপাশের কয়েকটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে ধারণা ক্ষতিগ্রস্তদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বান্দরবানে আগুনে পুড়েছে দোকান-বসতঘর

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানে ভয়াবহ আগুনে পুড়েছে কয়েকটি দোকান ও বসতঘর। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে পাচটার দিকে শহরের উজানীপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরবেলায় হঠাৎ উজানী পাড়ার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে৷ এতে আগুনে ৪টি দোকান এবং পাশ্ববর্তী ৪টি বসতঘর'সহ আশপাশের কয়েকটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে ধারণা ক্ষতিগ্রস্তদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুনের সুত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত