ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

বাগেরহাটের রামপালে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শেখ তছির উদ্দিন  (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (০২'মার্চ) সকাল সাড়ে ১২'টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেখ তছির উদ্দিন  রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের মৃত সবুর শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার ১৮'ফেব্রুয়ারি সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে শেখ তছির উদ্দিন তার পৈত্রিক জমি শিমানা দিতে গেলে শেখ কালাম (৪৫), আঃ রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), মোঃ আলম ফকির (৪৫), শেখ সালাম (৪২), শেখ বোরহান (৪০), শেখ রাকিব (২৫)'সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। 

এতে শেখ তছির উদ্দিন (৮০), নাহার বেগম (৭০), শেখ শামীম (৪০),হমমা জাহা তীর, মাসুদ,কেয়া বেগম (৪০) ও হাসিনা বেগম (৩৫), জাবের (১২) ও জিসান (৩) গুরুতর আহত হন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শেখ তছির উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'জমিসংক্রান্ত বিরোধের মারামারির ঘটনায় শেখ তছির উদ্দিন গুরুত্বর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশের ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শেখ তছির উদ্দিন  (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার (০২'মার্চ) সকাল সাড়ে ১২'টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেখ তছির উদ্দিন  রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের মৃত সবুর শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার ১৮'ফেব্রুয়ারি সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে শেখ তছির উদ্দিন তার পৈত্রিক জমি শিমানা দিতে গেলে শেখ কালাম (৪৫), আঃ রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), মোঃ আলম ফকির (৪৫), শেখ সালাম (৪২), শেখ বোরহান (৪০), শেখ রাকিব (২৫)'সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। 

এতে শেখ তছির উদ্দিন (৮০), নাহার বেগম (৭০), শেখ শামীম (৪০),হমমা জাহা তীর, মাসুদ,কেয়া বেগম (৪০) ও হাসিনা বেগম (৩৫), জাবের (১২) ও জিসান (৩) গুরুতর আহত হন। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শেখ তছির উদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'জমিসংক্রান্ত বিরোধের মারামারির ঘটনায় শেখ তছির উদ্দিন গুরুত্বর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশের ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত