ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ময়নসিংহ ও শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও পণ্য জব্দ

ময়মনসিংহ ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল বুধবার ভোররাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ৪ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রগুনপাড়া নামক স্থানে বিজিবির একটি বিশেষ দল ওত পেতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারত থেকে অবৈধভাবে ঔষধ পাচারের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় ঔষধের বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা।

একই দিনে অপর এক অভিযানে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকা থেকে ৪ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং জনসন বেবি সাবান জব্দ করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এই দুই জেলার সীমান্ত এলাকায় বুধবারের অভিযানে সর্বমোট ২৬ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা সমমূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে। সীমান্তে মাদক, অবৈধ প্রবেশ ও পণ্য পাচার রোধে বিজিবির এই কঠোর নীতি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ময়নসিংহ ও শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ময়মনসিংহ ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল বুধবার ভোররাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করতে সক্ষম হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ৪ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক রাত ০৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রগুনপাড়া নামক স্থানে বিজিবির একটি বিশেষ দল ওত পেতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারত থেকে অবৈধভাবে ঔষধ পাচারের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় ঔষধের বাজারমূল্য প্রায় ২২ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা।

একই দিনে অপর এক অভিযানে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকা থেকে ৪ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং জনসন বেবি সাবান জব্দ করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এই দুই জেলার সীমান্ত এলাকায় বুধবারের অভিযানে সর্বমোট ২৬ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা সমমূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে। সীমান্তে মাদক, অবৈধ প্রবেশ ও পণ্য পাচার রোধে বিজিবির এই কঠোর নীতি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত