ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

টেকনাফে ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ

প্রেস রিলিজ কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
প্রেস রিলিজ কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত