ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সুবর্ণচরে অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের দায়ে ড্রাম ট্রাক আটক

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের দায়ে নয়টি ড্রামট্রাক আটক করেছে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে নয়টি ড্রামট্রাকের চালকসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়ে  উপজেলার চেয়ারম্যান ঘাট  থেকে আসা বালুবাহী ট্রাকগুলো আটক করা হয়। 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই করে ড্রামট্রাক চলাচলের ফলে  সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ হয়ে পড়েছে—এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। এর ফলে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন  বলেন,
“অবৈধভাবে বালু পরিবহনের কারণে যেমন রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। 

এ কারণে অনুমোদনহীন পরিবহন ও বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুবর্ণচরে অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের দায়ে ড্রাম ট্রাক আটক

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের দায়ে নয়টি ড্রামট্রাক আটক করেছে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে নয়টি ড্রামট্রাকের চালকসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়ে  উপজেলার চেয়ারম্যান ঘাট  থেকে আসা বালুবাহী ট্রাকগুলো আটক করা হয়। 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই করে ড্রামট্রাক চলাচলের ফলে  সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ হয়ে পড়েছে—এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। এর ফলে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন  বলেন,
“অবৈধভাবে বালু পরিবহনের কারণে যেমন রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। 

এ কারণে অনুমোদনহীন পরিবহন ও বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত