ঢাকা   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

মোঃ আবু জাফর সোহেল

মোঃ আবু জাফর সোহেল

স্টাফ রিপোর্টার


কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলার তিতাস উপজেলার উজিরাকান্দি গ্রামের মৃত এমদাদুল হক এর ঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে হাত-পা বেঁধে আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী মোসাঃ নাছরিন আক্তার (৩৫)  মামলা রুজু করেন।[TECHTARANGA-POST:3240]একই রাতে রাতে উপজেলার কাকিয়াখালী গ্রামের মৃত মমতাজ মিয়ার দরজা ভেঙ্গে বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী  মঞ্জুরা বেগমের মুখ চেপে ধরে পরিবারের অন্যান্য সদস্য কে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে ভরি স্বর্ণালংকার, ও অন্যান্য মূল্যবান জিসিনপত্রসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় মঞ্জুরা বেগম মামলা করেন।উল্লেখিত পৃথক পৃথক ০২ টি মামলার প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং সহকারি পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও ডিবির টিম এবং অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি থানার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস/দাউদকান্দি থানার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেফতার করে। [TECHTARANGA-POST:3236]গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে নিম্নবর্ণিত চান্দিনা, দাউদকান্দি, তিতাস, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন থানার পূর্বের ০৯টি ডাকাতি মামলার রহস্য  উদঘাটন হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার হাঁটাস গ্রামের মৃত সাহেব আলী ও মৃত বানেছা খাতুন এর ছেলে মোঃ জীবন মিয়া (৪৫)। তার বিরুদ্ধে  কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছ। দাউদকান্দি মডেল থানার পশ্চিম মলয় গ্রামের মৃত চারু মিয়া ও রোকিয়া বেগম এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)। তার বিরুদ্ধে  কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার বিভিন্ন থানায় ০৪ টি মামলা রয়েছে। আমিরাবাদ গ্রামের মৃত সিরাজ ভূইয়া ও জয় বাহার খাতুন এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫),  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছ। হরিপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মৃত মনোয়ারা বেগম এর ছেলে মোঃ নাসির (৩৬), তার বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে। দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত জাহেদ আলী ও মৃত আম্বিয়া বেগম এর ছেলে আবু তাহের (২২), তার বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় ০৬ টি মামলা রয়েছে। কালা সোনা গ্রামের মৃত মুনতাজ মিয়া ও মৃত পেয়ারা বেগম এর ছেলে মোঃ জামাল (হ কুদ্দুস (৪০), তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে। তিতাস উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল হামিদ ও মোছঃ ফজিলত নেছার ছেলে মোঃ ওবাইদুল (৩৫), চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামের মোঃ মোস্তফা ও নীলুফা বেগমের ছেলে মোঃ হানিফ (২৯), তার বিরুদ্ধে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাবদার গা গ্রামের আমির হোসেন ও রহিমা বেগমের ছেলে মোঃ সৌরভ হোসন (২২), তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকার বিভিন্ন থানায় ০৩ টি মামলা রয়েছে। কুমিল্লা জেলার ব্রহ্মণপাড়া থানার পূর্ব পুনকারা গ্রামের মোঃ লতিফ ও সাহার বানুর ছেলে মোঃ জহির (৪৮), তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। দাউদকান্দি মডেল থানার বেখিনাঘর গ্রামের মৃত আলী হোসেন ও সাফিয়া বেগমের ছেলে মোঃ মকবুল হোসেন তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় ০২ টি মামলা রয়েছে। দক্ষিণ নগর গ্রামের মৃত আব্দুর রশিদ ও মৃত মিরুজা বেগমের ছেলে মোঃ কামাল (৩২), তার বিরুদ্ধে কুমিল্লা এবং চাঁদপুর জেলার বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে।[TECHTARANGA-POST:3235]তাদের কাছ থেকে উদ্ধার/জব্দকৃত মালামালের মধ্যে একটি স্বর্ণের চেইন, ০৩ (তিনটি) স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ০১ জোড়া, রূপার বেসলাইট ০১ টি, রূপার চেইন ০১ টি, ০১ টি সিলভার রংয়ের ডিজিটাল ক্যামেরা, ০২ টি কষ্টি পাথর, ০১ টি টর্চ লাইট, ০১ টি ব্লেন্ডার মেশিন, ২ টি কাঠের বাটযুক্ত ছুরি, ০১ টি হলুদ রংয়ের কাটার ২৪ ইঞ্চি, একটি হলুদ রংয়ের কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার শাবল, যাহা লম্বা ৩২ ইঞ্চি, একটি লোহার রড, যাহা লম্বা ২৬ ইঞ্চি, ৫টি সিটিগোল্ড এর চুরি, ০১টি সিটিগোল্ড এর বেসলাইট, ১২টি বিভিন্ন রংয়ের হাফ প্যান্ট ও মুখোশ, একটি ট্রাভেলস ব্যাগ, ২টি EVERYOAY ব্রান্ডের প্যাকেট ১/২ কেজি করে, ০১টি Ferrleaf ব্রান্ডের দুধের প্যাকেট, ০১টি কালো রংয়ের Starlite ব্রান্ডের টর্চ লাইট, ০১টি GEEPAS ব্রান্ডের ব্রান্ডার মেশিন, ২টি Glucerna ব্রান্ডের দুধের কৌটা, ০১টি mi ব্রান্ডের রাউটার মেশিন চার্জারসহ, ০১টি চোট চার্জ লাইট, ০২টি বেডশীট ও বালিশের কভার, বিভিন্ন মডেলের মোবাইল ফোন ১৩ টি, ২ টি সিএনজি ও নগদ ৩৭ হাজার ২৪৭ টাকা রয়েছে। 

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার