পাথরঘাটায় যৌথ তল্লাশি অভিযান পরিচালিত
বরগুনার পাথরঘাটা উপজেলায় সন্ত্রাসী ও বহিরাগতদের চিহ্নিতকরণের লক্ষ্যে আবাসিক হোটেল, রেস্ট হাউস, বোডিংয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করেন । [TECHTARANGA-POST:2861]অদ্য ৮ টা থেকে ৯ ঘটিকা পর্যন্ত লেঃ কমান্ডার এম আমিরুল হক, (জি), বিসিজিএম, বিএন (পি নং ২৬৫৩) এর তত্ত্বাবধানে ৩৬ সদস্যের (০৩+৩৩) ০৬ টি সেকশন (অস্ত্র ও গোলাবারুদ সহ), থানা পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন আবাসিক হোটেল/রেস্ট হাউস/বোডিংয়ে ( আবাসিক হোটেল জয়, সোনালী, ডায়মন্ড এবং আকাশ) সন্ত্রাসী/দুষ্কৃতিকারী বহিরাগতদের চিহ্নিত করার লক্ষ্যে তল্লাশি/অভিযান পরিচালনা করা হয়উক্ত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা ওমর ফারুক ফাহাদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল ব্যানার্জি উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রভাব খাটিয়ে কৌশলে বহিরাগত/চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে যেন কোনো দূর্ঘটনা না ঘটাতে সেই প্রেক্ষিতে অদ্য এই অভিযান পরিচালনা করা হয়।[TECHTARANGA-POST:2851]উক্ত তল্লাশি/অভিযান পরিচালনার সময় কোন অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। উক্ত অভিযানের ফলে সাধারণ মাঝে ইতিবাচক মনোভাব/স্বস্তি পরিলক্ষিত হয়। নিয়মিত এরূপ অভিযান পরিচালনা করা হলে সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলার প্রতি ইতিবাচক দিক সহ নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। উল্লেখ্য, অভিযান এর সময় মাদকাসক্ত সন্দেহ মোঃ আনছার আলী (পিতা মোঃ আকবর আলী, গ্ৰামঃ দরগাপারা, বানিয়াপারা, জয়পুরহাট) কে আটক ( হোটেল সোনালী) করা হয়। পরবর্তী কার্যক্রম এর জন্য থানায় নেওয়া হয় আইনি প্রক্রিয়া শেষ হলে থানা হতে পাঠানোর হবে এমনটি জানিয়েছে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে এরকমের অভিযান অব্যাহত থাকবে