বসন্ত এলেই মনটা কেন যেন নরম হয়ে আসে,হালকা রোদের ছোঁয়ায় তোমার মুখটি ভাসে।কোকিলের ডাকে জেগে ওঠে নীরব প্রাণ,তোমার নামেই লেখা থাকে প্রতিটি সকাল।পলাশের আগুন রঙে হৃদয় জ্বলে যায়,বসন্ত ঋতুতে স্পর্শে ক্লান্ত দিনও হাসতে চায়।শিমুল-শিরীষের ছায়ায় যেন স্বপ্নরা দোলে,তোমার চোখে বসন্তের সকল গল্প খোলে।দোলনার হাওয়ায় উড়ে যায় চুলের গান,আমার বুকের ভেতর বাজে প্রেমের তান।সুমধুর বসন্ত আসুক যতদিন মোর প্রাণে,তুমিও থাকো আমার সব কবিতা আর গানে।