ঢাকার কেরানীগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনেই প্রকাশ্যে গুলির শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রাত ৯টার পর কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা হাসান মোল্লাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি শঙ্কামুক্ত নন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষ করে তিনি পাশের এলাকায় একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে বাড়ির কাছাকাছি পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন