ঢাকা   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

কটিয়াদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে পোলট্রি খামারে একা পেয়ে মুখে কাপড় ঢুকিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে দুই কিশোর।  কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের কৈতরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই গ্রামের এক কিশোরকে (১৬) পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়,  সন্ধ্যার পরে কৈতরীপাড়া গ্রামে বাবার পোলট্রি খামারে ওই ছাত্রীকে একা পেয়ে একই গ্রামের দুই কিশোর মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ধর্ষিতার মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মজিবুর রহমান সুমন জানান, মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় ধর্ষণের ফলে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জে রেফার করেছি। এঘটনায় পরিবারের মাঝে দুঃচিন্তা চলে আসছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটির মা দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। এক কিশোরকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করেছি। পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে উন্নত চিকিৎসা ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

কটিয়াদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত